‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল’- ফাতিমা তাসনিম জুমা


প্রকাশিত: ১০:৫১ ১৪ ডিসেম্বর ২০২৫
সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
এই অবস্থার মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ইনকিলাব মঞ্চের কর্মী ও ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমা। তিনি দাবি করেছেন, ওসমান হাদিকে হত্যার চেষ্টা যারা করেছে, তাদের সহযোগীরা হামলার পর হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে ফাতিমা তাসনিম জুমা এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ঘটনার দুই দিন পার হলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি করছে।
জুমার অভিযোগ, ‘যে আসামি এরইমধ্যে একবার গ্রেপ্তার হয়েছিল, তার সব তথ্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে রয়েছে। এরপরও তাকে শনাক্ত বা আটক করা যাচ্ছে না—এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।’
তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তি এখনো দেশ ছেড়ে পালায়নি বলেই তাদের বিশ্বাস। বরং আসামি পালিয়েছে—এমন ধারণা তৈরি করে দায় এড়ানো বা পালাতে সহযোগিতার পরিকল্পনা চলছে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।
ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘আমাদের বিশ্বাস আসামি এখনো দেশেই আছে। পালিয়েছে বলে হতাশা তৈরি করে দায়মুক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে, অথবা পালাতে সহযোগিতা করার একটা পরিকল্পনা চলছে।’
সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে তিনি জানান, এই হামলা কোনো একক ব্যক্তির কাজ নয়। এটি একটি সংগঠিত সিন্ডিকেটের পরিকল্পিত অপারেশন।
তিনি বলেন, ‘এই প্ল্যান একজন করেনি, একজন এক্সিকিউট করেনি। পুরো সিন্ডিকেট এখনো সক্রিয় আছে। আমাদের কাছে তথ্য এসেছে—খুনিদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল।’
বক্তব্যের শেষাংশে তিনি ওসমান হাদিসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা জোরদারের দাবি জানান। তিনি বলেন, ‘পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেপ্তার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তাসহ সকলের নিরাপত্তা জোরদার করতে হবে। আমরা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছি, কিন্তু সেটা বেশিক্ষণ সম্ভব নাও হতে পারে।’
এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। বিষয়টি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ও তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




