শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান


প্রকাশিত: ০৩:১৫ ২০ অক্টোবর ২০২৬
গ্যাংস্টারের হুমকি আর প্রাণনাশের শঙ্কায় দীর্ঘদিন ধরেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলাফেরা করতে হয় বলিউডের শীর্ষ তারকাদের। শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন কিংবা কঙ্গনা রানাউতের সুরক্ষায় রয়েছে সরকারের বিশেষ ব্যবস্থা। তবে তারকাদের ব্যক্তিগত জনপ্রিয়তা নয়, বরং ঝুঁকির মাত্রা বিবেচনা করেই তাদের এই সুরক্ষা বলয় নির্ধারণ করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, নিরাপত্তা বলয়ে সবচেয়ে বেশি আলোচিত সালমান খান বর্তমানে ওয়াই-প্লাস ক্যাটাগরির সুরক্ষা পাচ্ছেন। ২০২২ সালে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি পাওয়ার পর তার নিরাপত্তা জোরদার করা হয়, যা ২০২৪ সালে রাজনীতিবিদ বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর আরও কঠোর করা হয়েছে। অন্যদিকে দফায় দফায় প্রাণনাশের হুমকির মুখে ২০২৩ সালে অভিনেতা শাহরুখ খানকেও ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। এছাড়া ২০২০ সালে হুমকির মুখে পড়ার পর অভিনেত্রী কঙ্গনা রানাউতকেও ওয়াই-প্লাস সুরক্ষা দেয় দেশটির কেন্দ্রীয় সরকার।
অন্যদিকে মেগাস্টার অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এবং অনুপম খের রয়েছেন এক্স ক্যাটাগরির নিরাপত্তাব্যবস্থার আওতায়। এর বাইরে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি ঘিরে হুমকির আশঙ্কা দেখা দিলে পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল।
সম্প্রতি নির্মাতা রোহিত শেঠি ও অভিনেতা টাইগার শ্রফের বাসভবনের আশপাশে গুলির ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই ধরনের আশঙ্কায় সাময়িকভাবে অভিনেতা আমির খানের বাসভবনেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গোয়েন্দা সংস্থাগুলোর নিয়মিত ঝুঁকি পর্যালোচনার ভিত্তিতেই তারকাদের এই রাষ্ট্রীয় সুরক্ষা বাড়ানো, কমানো কিংবা প্রত্যাহার করা হয়ে থাকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে



