আমাকে আওয়ামী লীগের বটবাহিনী টার্গেট করেছে, স্ত্রী-মেয়েও রক্ষা পায়নি: প্রেস সচিব শফিকুল আলম


প্রকাশিত: ১২:০১ ১৯ আগস্ট ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগের একটি বটবাহিনী তাকে টার্গেট করছে। এই আক্রমণকে তিনি ‘খুবই ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।
সোমবার (১৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ও সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “আমাকে তো টার্গেট করছেই, আমার স্ত্রী, মেয়ে এবং আত্মীয়-স্বজনদের ছবিও বিকৃত করা হয়েছে। এত ভয়াবহভাবে বিকৃত করেছে যে, অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।”
তিনি আরও জানান, শুধু ছবি বিকৃতই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো ছড়িয়ে টার্গেট করা হচ্ছে। “তারা শুধু শেয়ার করছে না, পুরো অনলাইন স্পেসে আমার পরিবার ও আত্মীয়-স্বজনদের ছবি ছড়িয়ে দিচ্ছে। এই অভিজ্ঞতা এতটাই তীব্র যে আমাকে আমার ভাই-বোনসহ আত্মীয়-স্বজনদের আনফ্রেন্ড করতে হয়েছে।”
প্রেস সচিব আরও বলেন, গত ১০ বছরে তোলা সব ছবিই সরাতে বাধ্য হয়েছেন। “অনেক বছর পরে এসে আমি বুঝলাম—এটা কত বড় সমস্যা।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




