ইরানে মার্কিন হামলার শঙ্কা, মধ্যপ্রাচ্যের একাধিক ফ্লাইট বাতিল


প্রকাশিত: ০৩:৩৭ ২৪ জানুয়ারী ২০২৬
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে— প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর দেশটিতে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা নতুন করে বেড়েছে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে।
সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস শনিবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, জার্মানির লুফথানসা, কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স এবং এয়ার ফ্রান্স মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এসব সিদ্ধান্তের ফলে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে বিমান যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটবে।
এয়ার ফ্রান্স এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আগামী ২৩ ও ২৪ জুলাই দুবাইগামী তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
অন্যদিকে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স দুবাই, সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম এবং ইসরায়েলের তেল আবিবে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত করেছে। পাশাপাশি ইরান, ইরাক, ইসরায়েলসহ গালফ অঞ্চলের একাধিক দেশের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালাতে পারে— এমন আশঙ্কায় ইউনাইটেড এয়ারলাইন্স ও এয়ার কানাডাও ইসরায়েলগামী তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে তা সহিংস রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের নিরাপত্তা বাহিনী কঠোর দমন-পীড়ন চালায়। এরপর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আসছেন, বিক্ষোভকারীদের হত্যা ও ফাঁসি কার্যকর বন্ধ না হলে ইরানে সামরিক হামলা চালানো হবে। যদিও গত সপ্তাহে সম্ভাব্য হামলার পরিকল্পনা থেকে তিনি সরে এসেছিলেন, তবে সাম্প্রতিক দিনগুলোতে আবারও হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি।
সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




