সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে

প্রকাশিত: ১০:১০ ৩০ অক্টোবর ২০২৬
সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের সামরিক ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের অবস্থান শক্তিশালী করতে ইসলামাবাদ সহায়তা দিলেও সরাসরি যুদ্ধে অংশ নেবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটের এক বিশ্লেষণে বলা হয়েছে, সরাসরি সংঘাতে না জড়িয়ে সৌদি বাহিনীকে সামরিক ও গোয়েন্দা সহায়তা দেওয়ার কৌশলেই এগোচ্ছে পাকিস্তান।
সৌদি আরব ও পাকিস্তানের সামরিক সম্পর্ক কয়েক দশকের পুরোনো। ১৯৬০-এর দশক থেকেই সৌদি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আসছেন পাকিস্তানি সামরিক কর্মকর্তারা। ১৯৮২ সালে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আনুষ্ঠানিক রূপ পায়। তবে ২০১৫ সালে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানে যোগ দেওয়ার প্রস্তাবে পাকিস্তানের পার্লামেন্ট সরাসরি অংশগ্রহণ না করার পক্ষে অবস্থান নিয়েছিল।
২০২৫ সালের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর সামরিক সহযোগিতা আরও গুরুত্ব পায়। দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে মক্কা চুক্তিও আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের বক্তব্য অনুযায়ী, পাকিস্তান ও তুরস্ক সহায়ক ভূমিকা পালন করছে; সরাসরি সামরিক অভিযান পরিচালনা করছে সৌদি বাহিনী।
তবে সৌদি আরবের হয়ে সরাসরি যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে পাকিস্তানের সামনে বেশ কিছু বাধা রয়েছে। বিশেষ করে ইরানের সঙ্গে প্রায় ৯০০ কিলোমিটার সীমান্ত এবং তেহরানের সঙ্গে সম্পর্কের বিষয়টি ইসলামাবাদের জন্য গুরুত্বপূর্ণ। হুথিদের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় সরাসরি সামরিক সংঘাতে অংশ নিলে দুই দেশের সম্পর্ক আরও জটিল হতে পারে। এ ছাড়া আফগানিস্তান ও ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তার চ্যালেঞ্জ এবং পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, সৌদি আরবের আর্থিক সহায়তা ও বিনিয়োগ পাকিস্তানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। ফলে রিয়াদের নিরাপত্তার বিষয়টিও ইসলামাবাদের কাছে উপেক্ষা করার সুযোগ নেই। সব মিলিয়ে, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়লেও হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে পাকিস্তান অংশ নেবে কি না, তা এখনো অনিশ্চিত। দেশটির সিদ্ধান্ত নির্ভর করবে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ ও প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়নের ওপর।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




