এবার জুলাই যোদ্ধাদের ‘পাক-দালাল’ আখ্যা, নতুন বিতর্কে ভারতীয় সংবাদমাধ্যম!


প্রকাশিত: ১০:২৫ ১৯ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের পর সারা বাংলাদেশে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ রাস্তায় নেমে দ্রুত বিচার এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে।
এই হত্যাকাণ্ডে জড়িত ঘাতক দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে—এমন অভিযোগ উঠেছে। একই সঙ্গে আন্দোলনকারীদের একাংশের ধারণা, হত্যার পেছনে ভারত এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশনা থাকতে পারে। যদিও এসব অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি।
এমন গুরুতর অভিযোগ ও দেশজুড়ে জনরোষের মধ্যেও Z ২৪ ঘণ্টা নামক ভারতীয় সংবাদমাধ্যমসহ ভারতের বহু প্রভাবশালী মিডিয়া এ বিষয়ে কার্যত নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের একজন রাজনৈতিক মুখপাত্রের হত্যাকাণ্ড, ঘাতকের পলায়ন কিংবা দেশব্যাপী প্রতিবাদের খবর ভারতীয় মূলধারার গণমাধ্যমে উল্লেখযোগ্যভাবে স্থান পায়নি।
তবে নীরবতার পাশাপাশি ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশকে লক্ষ্য করে নতুন এক বিতর্কিত প্রচারে নেমেছে। অভিযোগ রয়েছে, তারা বাংলাদেশের জুলাই যোদ্ধা ও তরুণ নেতৃত্বকে ‘পাক-দালাল’ আখ্যা দিয়ে উসকানিমূলক পোস্ট ও শিরোনাম প্রকাশ করছে।
ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া শিরোনাম ও পোস্টের মধ্যে রয়েছে—
‘ভারতের মুণ্ড কেটে রেখে দেব!’
‘বাংলাদেশের পাক-দালাল কচি নেতাদের হুংকার’
‘ঢাকায় বন্ধ ২ ভিসা সেন্টার’
এসব শিরোনাম ও বক্তব্যকে বাংলাদেশবিরোধী অপপ্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিত উসকানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের মতো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাকে আড়াল করে বাংলাদেশের তরুণ আন্দোলন ও জুলাই যোদ্ধাদের বিতর্কিতভাবে উপস্থাপন করা হচ্ছে।
সমালোচকদের দাবি, এ ধরনের প্রচার দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও তা উদ্বেগজনক। বাস্তব তথ্য যাচাই ছাড়াই এমন আক্রমণাত্মক ভাষা ব্যবহার আন্তর্জাতিক সাংবাদিকতার নীতির পরিপন্থী বলেও মন্তব্য করেছেন তারা।
এদিকে, বাংলাদেশ সরকার জানিয়েছে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের যেখানেই পাওয়া যাবে, আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকতে দেশবাসী ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সংকটময় সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনই পারে পরিস্থিতি স্থিতিশীল রাখতে; অন্যথায় উদ্দেশ্যপ্রণোদিত প্রচার ও উসকানি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




