পঁচাত্তর বছর বয়সে বিয়ে,ফুলশয্যার পরদিনই মৃত্যু!


প্রকাশিত: ০৬:৪৩ ১ অক্টোবর ২০২৫
একাকীত্ব কাটাতে জীবনের সায়াহ্নে এসে অর্ধেকেরও কম বয়সি এক মহিলাকে বিয়ে করেছিলেন পঁচাত্তর বছর বয়সি সঙ্গুরাম। কিন্তু নতুন দম্পতির সুখ আর দীর্ঘস্থায়ী হল না। বিয়ের পরদিন সকালেই আচমকা মৃত্যু ঘটেছে তার। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সঙ্গুরামের প্রথম স্ত্রী প্রায় বছর খানেক আগে মারা যান। নিঃসন্তান থাকার কারণে দীর্ঘদিন একাই জীবন কাটান। চাষাবাদ করেই দিন চলত তার। নিঃসঙ্গতা দূর করতে সম্প্রতি তিনি আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন।
সঙ্গুরামের আত্মীয়রা জানান, তার এই বয়সে বিয়ে করার সিদ্ধান্তে পরিবারের অনেকেই আপত্তি জানিয়েছিলেন। তবুও সঙ্গুরাম কারও কথা শোনেননি। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) জালালপুর এলাকার ৩৫ বছর বয়সী মনভাবতী দেবীকে বিয়ে করেন তিনি। আদালতের আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় একটি মন্দিরে সামাজিক রীতি মেনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
নববিবাহিতা মনভাবতী বলেন, “বিয়ের রাতে আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম। স্বামী আমাকে সংসারের দায়িত্ব নিতে বলেছিলেন এবং ছেলেপুলেদের যত্নের কথা জানিয়েছিলেন।”
কিন্তু মঙ্গলবার সকালে আচমকা সঙ্গুরামের শারীরিক অবস্থা খারাপ হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বিয়ের পরদিন এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গ্রামে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। গ্রামের একাংশ মানুষ মনে করছেন, বয়সজনিত কারণে তার মৃত্যু স্বাভাবিক। তবে অন্য একাংশ এই মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন।
বর্তমানে মৃতের আত্মীয়রা, বিশেষ করে দিল্লিতে থাকা ভাইপোরা, শেষকৃত্য আটকে দিয়েছেন। তাদের দাবি, তারা না পৌঁছানো পর্যন্ত সৎকার করা যাবে না। এই ঘটনায় পুলিশি তদন্ত বা ময়নাতদন্ত হবে কি না, তা নিয়েও স্থানীয় স্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান



