স্ত্রীর যত্নেই সম্ভব হলো! ১৯ ফুট লম্বা নখে আলোচনায় ভিয়েতনামের শিল্পী


প্রকাশিত: ১১:৪৪ ২৭ সেপ্টেম্বর ২০২৫
ভিয়েতনামের চিত্রশিল্পী লিউ কং হুয়েন এক অভাবনীয় কীর্তির জন্ম দিয়েছেন। তিনি টানা ৩৪ বছর ধরে নিজের হাতের নখ বড় করেছেন, যার মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৫৯৪ দশমিক ৪৫ সেন্টিমিটার (১৯ ফুট ৬ ইঞ্চি)। এভাবে তিনি জীবিত পুরুষদের মধ্যে দীর্ঘতম নখের বিশ্বরেকর্ড গড়েছেন।
হুয়েনের বাঁ হাতের নখের দৈর্ঘ্য ৩৮৮ দশমিক ৮৫ সেন্টিমিটার এবং ডান হাতের নখের দৈর্ঘ্য ২০৫ দশমিক ৬ সেন্টিমিটার। এর মধ্যে সবচেয়ে লম্বা নখটি বাঁ হাতের বুড়ো আঙুলে, যার দৈর্ঘ্য ১২৭ দশমিক ৫ সেন্টিমিটার (৪ ফুট ২ ইঞ্চি)। আশ্চর্যের বিষয়, তাঁর হাতের নখ প্রাপ্তবয়স্ক জিরাফের গড় উচ্চতার চেয়েও বড়।
চলতি বছরের শুরুতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেগ গ্লেনডে নিজে হুয়েনের বাড়িতে গিয়ে নখের মাপ নেন এবং তাঁকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।
৬৭ বছর বয়সী হুয়েন পেশায় একজন চিত্রশিল্পী। স্থানীয় বাড়িঘরের দেয়ালে চিত্রকর্ম এঁকে তিনি আয় করেন এবং নিজের নখও নানারঙে সাজিয়ে রাখেন। দীর্ঘ নখের যত্ন নেওয়া সহজ নয়। সামান্য ভিজলেই নখ নরম হয়ে ভেঙে যেতে পারে, তাই সবসময় শুকনো রাখতে হয়। জামা পরা, শোয়া কিংবা দৈনন্দিন কাজের সময়ও তাঁকে থাকতে হয় অত্যন্ত সতর্ক।
হুয়েন বলেন, “নখ কাটার কথা ভাবলেই শারীরিক ও মানসিকভাবে ক্লান্তি লাগে। আমার স্ত্রী না থাকলে এই নখ ঠিক রাখতে পারতাম না। তিনি সব সময় আমার পাশে আছেন।”
১৯৮০-এর দশকের শেষ দিকে হুয়েন তাঁর বাবার মতো শামান হওয়ার ইচ্ছা থেকে নখ না কাটার সিদ্ধান্ত নেন। যদিও পরে শামান হওয়ার ইচ্ছে ছেড়ে দেন, কিন্তু নখ বাড়ানোর অভ্যাস ছাড়েননি।
এর আগে সবচেয়ে দীর্ঘ নখের অধিকারী ছিলেন যুক্তরাষ্ট্রের মেলভিন ফেইজেল বুটে। তাঁর দুই হাতের নখের দৈর্ঘ্য ছিল ৯ দশমিক ৮৫ মিটার (৩২ ফুট ৩ দশমিক ৮ ইঞ্চি)। ২০০৯ সালে রেকর্ড গড়ার কয়েক মাস পরই তিনি মারা যান।
৩৪ বছরের অধ্যবসায়, ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে হুয়েন প্রমাণ করেছেন, অসাধারণ নখ থাকলেও একজন শিল্পী সৃজনশীলতা ও স্বাভাবিক জীবনযাপন বজায় রাখতে পারেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




