সিনেমা থেকে রাজনীতিতে: জনতার নায়ক হয়ে উঠেছেন থালাপতি বিজয়


প্রকাশিত: ০১:০৫ ২৫ আগস্ট ২০২৫
তামিলনাড়ুর মাদুরাই জেলায় এক বিশাল রাজনৈতিক সমাবেশে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে অবস্থান নিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। লাখো সমর্থকের উপস্থিতিতে বিজয় বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু হলো বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।”
মুহূর্তেই জনসভাস্থলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এই মহাসমাবেশের আয়োজন করে বিজয়ের নিজস্ব রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। এর আগে, ২০২৪ সালের অক্টোবরেই প্রথম জনসভায় অংশ নেওয়ার মাত্র ৯ মাসের মধ্যেই দলটি দক্ষিণ ভারতের রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলেছে। এবার মাদুরাই আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়।
চেন্নাইয়ে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ভালোবেসে ডাকেন ‘থালাপতি’, অর্থাৎ সেনাপতি। একের পর এক সুপারহিট সিনেমার মাধ্যমে তিনি দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকায় পরিণত হন। ঝলমলে সিনেমা ক্যারিয়ারের শিখরে থাকতেই রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেন বিজয়। তার ভাষায়, “রাজনীতি সিনেমার মতো সহনশীলতার জায়গা নয়, এটি যুদ্ধক্ষেত্র। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আমি লড়াইয়ের পথ বেছে নিয়েছি।”
বিজয়ের সাহসী অবস্থানের পরও ভারতের বেশিরভাগ জাতীয় গণমাধ্যম নীরব থাকলেও দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মাথা ও হাতে কমলা-হলুদের ওড়না বাঁধা বিজয় জনতার প্রতি অভিবাদন জানাচ্ছেন, চারপাশ মুখর হয়ে উঠেছে জনতার উল্লাসে।
বিজয়ের রাজনৈতিক অবস্থান শুধু ভারতের মধ্যে নয়, বাংলাদেশেও ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নেটিজেনদের মন্তব্য, সিনেমার নায়ক থেকে তিনি এখন বাস্তবের নায়ক। অনেকেই বলছেন, বিজয় তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করছেন, যা সত্যিকারের নেতৃত্বের পরিচায়ক।
থালাপতি বিজয়ের ঘোষণানুযায়ী, তার লক্ষ্য ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করা। তিনি বিশ্বাস করেন, “রাজনীতি কোনো পেশা নয়, এটি জনগণের প্রতি দায়িত্ব।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান



