ভারতের হামলার আশঙ্কায় কাশ্মীরে হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা!


প্রকাশিত: ০৯:৫৩ ২ মে ২০২৫
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের এক হাজারের বেশি মাদ্রাসা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায়।
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে ভয়াবহ এক হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারান, যাদের অধিকাংশই ছিলেন দেশি-বিদেশি পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই দেশটির সেনাবাহিনীকে কঠোর জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।
অন্যদিকে পাকিস্তান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা দাবি করেছে যে, ভারতের পক্ষ থেকে একটি সম্ভাব্য সামরিক হামলার বিশ্বাসযোগ্য তথ্য তাদের কাছে রয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক টেলিভিশন বিবৃতিতে জানান, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই ভারত হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সূত্রে আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্মবিষয়ক দপ্তরের প্রধান হাফিজ নজির আহমদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা কাশ্মীরের সব মাদ্রাসায় ১০ দিনের ছুটি ঘোষণা করেছি।’ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত মানুষ আতঙ্কে নিজেরাই বাংকার নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকে মাটির নিচে নিরাপদ আশ্রয় তৈরির জন্য সিমেন্ট দিয়ে মজবুত নির্মাণকাজও চালাচ্ছেন।
চাকোঠি সীমান্ত এলাকার এক দোকানি ইফতেখার আহমদ মির বলেন, ‘গত এক সপ্তাহ ধরে আমরা চরম আতঙ্কে আছি। আমাদের সবচেয়ে বড় চিন্তা আমাদের শিশুদের নিরাপত্তা।’
এদিকে কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদসহ বিভিন্ন শহরে জরুরি সেবা সংস্থাগুলো স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এসব প্রশিক্ষণে শেখানো হচ্ছে কীভাবে আগুন নেভাতে হয়, কীভাবে আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে হয় এবং কিভাবে স্ট্রেচারে করে সরিয়ে নিতে হয়।
১১ বছর বয়সী শিক্ষার্থী আলি রেজা বলেন, ‘আমরা এখন জানি বিপদের সময় কী করতে হয়, এবং আহত কাউকে কিভাবে সাহায্য করতে হয়।’
দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা যখন ক্রমেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে, তখন এই ধরনের প্রস্তুতি ও প্রতিরোধমূলক পদক্ষেপ কাশ্মীরবাসীর জীবনে যুদ্ধের বাস্তব ছায়া এনে দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান



