কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক


প্রকাশিত: ০৭:১৩ ২০ মে ২০২৪
কাতারের বিচার ও মন্ত্রিপরিষদবিষয়ক মন্ত্রী ইব্রাহীম বিন আলী আল মহাননাদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। দোহার স্থানীয় সময় রোববার (১৯ মে) কাতারের বিচার ও মন্ত্রিপরিষদবিষয়ক মন্ত্রীর দপ্তরে হওয়া বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত কাতারের মন্ত্রীকে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সংক্ষেপে অবহিত করেন। তিনি চলতি বছরের এপ্রিল মাসে কাতারের আমিরের বাংলাদেশে অত্যন্ত সফল সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করেন।
এছাড়া বৈঠকে গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাতারে পরপর দুটি সফরের বিষয়টি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, আমিরের বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে।
তিনি কাতারের আইন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে প্রবাসী বাংলাদেশিদের ন্যায্যবিচার নিশ্চিতে কাতারের বিচার মন্ত্রীর সহযোগিতা চান। দূতাবাস নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে প্রবাসী বাংলাদেশিদের কাতারের আইনের পরিবর্তনগুলো জানিয়ে রাষ্ট্রদূত মন্ত্রীকে অবহিত করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশ ও কাতারের মধ্যকার আইনবিষয়ক সহযোগিতা সম্পর্কিত স্বাক্ষরিত চুক্তির বিষয়টি উল্লেখ করে চুক্তিটির অনুসমর্থন ত্বরান্বিত করা এবং এর আলোকে একটি যৌথ কমিটি গঠনের বিষয়ে কাতারের মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
কাতারের মন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি কাতারের আমিরের সম্প্রতি বাংলাদেশ সফরকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসাবে উল্লেখ করেন। তিনি দুই দেশের মধ্যে আইন বিষয়ে সহযোগিতা সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং চুক্তি কার্যকরে সব ধরনের সহযোগিতা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া তিনি এ বিষয়ে একটি যৌথ কমিটি গঠনের ক্ষেত্রে কাতারে বিচার মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের ফোকাল পয়েন্ট নিয়োগের মাধ্যমে বিষয়টি সমন্বয় ও কার্যকরের পরামর্শ দেন।
বৈঠকে কাতারে বাংলাদেশ কমিউনিটির অবস্থানে ও কাতারের আর্থসামাজিক উন্নয়নে তাদের ভূমিকাসহ অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
দূতাবাসের মিশন উপপ্রধান মো. ওয়ালিউর রহমান ও প্রথম সচিব আব্দুল্লাহ্ আল রাজীসহ কাতারের বিচার ও মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- মে মাসে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক




