শেখ হাসিনাকে ফেরত দিলে ভুল হবে ভারতের, বললেন ভারতীয় সাংবাদিক


প্রকাশিত: ০৪:৩৮ ২৪ আগস্ট ২০২৪
বাংলাদেশ যদি শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে তাকে ফেরত দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ভারতীয় সাংবাদিক হিরন্ময় কার্লেকার। তার মতে, এতে করে ভারতীয় অনুগতদের কাছে বার্তা যাবে যে তারা দুঃসময়ে ভারতের উপর নির্ভর করতে পারবেন না।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য পাইওনিয়ারের পরামর্শক সম্পাদক হিরন্ময় কার্লেকার এক কলামে লিখেছেন, “হাসিনাকে যদি ফেরত দেওয়া হয় তাহলে ভারতের সবচেয়ে অনুগতদের কাছে বার্তা যাবে যে তারা খারাপ সময়েও ভারতের উপর নির্ভর করতে পারবে না। যা নয়াদিল্লি কখনোই চাইবে না।”
“ভারতকে হাসিনার মতো একজন মিত্রকে হস্তান্তর না করার অবস্থানে অনড় থাকতে হবে। বিশেষ করে যখন (কথিত) ভারত বিরোধী শক্তির কাছে থেকে এমন দাবি আসে।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানান। যেন তাকে বিচারের মুখোমুখি করা যায়। তবে ফখরুলের এ দাবি না মানার আহ্বান জানিয়েছেন ভারতীয় এই সাংবাদিক।
কলামে তিনি লিখেছেন, “ভারতীয় মিডিয়ার তথ্য অনুযায়ী মির্জা ফখরুল দুটি কারণে হাসিনাকে ফেরত চেয়েছেন। এগুলো হাস্যকর। প্রশ্ন হলো তিনি কী বাংলাদেশে এখন ন্যায়বিচার পাবেন? যদি তার বিরুদ্ধে অভিযোগ সত্য হয় এবং তিনি খুবই খারাপ কাজ করে থাকেন; তা সত্ত্বেও তার ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে।”
গত ৫ আগস্ট ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ওইদিনই তিনি ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নেন।
শেখ হাসিনা ভারতে পালানোর আগে বাংলাদেশে ঘটে যায় ইতিহাসের অন্যতম বড় হত্যাকাণ্ড। প্রাণ হারান প্রায় এক হাজার মানুষ। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরও কয়েক হাজার। যেদিন শেখ হাসিনা পালান সেদিন সকালেও নিরাপত্তাবাহিনীকে আরও কঠোর হয়ে হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দিয়েছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে। এসব মামলার বিচার করতে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বেশিরভাগ মানুষ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




