টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ ব্যক্তি আটক, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার


প্রকাশিত: ০১:১০ ২৬ মে ২০২৬
কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও পরে তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ আনোয়ার (পিতা মোহাম্মদ নুর)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা সিকদারপাড়া এলাকার বাসিন্দা।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে থামানো হয়।
এ সময় বিজিবির সদস্যরা এবং নারকোটিক্স ডগ “হেনরী” গাড়িতে তল্লাশি চালানোর প্রস্তুতি নিলে চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন এবং অশোভন আচরণ করেন।
পরে ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করা হয়। তল্লাশির সময় গাড়ির পেছনের সিটের কভারের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি আইফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ইয়াবাগুলো হ্নীলা থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- পাঁচ জেলা ছাড়া সারা দেশে রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- মে মাসে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- জাতিসংঘ কর্মকর্তার সাথে ইসরায়েলি রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্যবিনিময়




