টাঙ্গাইলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং ডিপ্লোমাধারী সার্ভেয়ারদের ১০ম গ্রেডে উন্নতির দাবীতে স্বারক লিপি


প্রকাশিত: ০২:২৪ ১১ সেপ্টেম্বর ২০২৪
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়িং ডিপ্লোমাধারী সার্ভেয়ার সমমানের পদে কর্মরতদের ১০গ্রেড বাস্তবায়নের দাবীতে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেছেন জেলায় কর্মরতরা।
১০ সেপ্টেম্বর সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেন। এসময় তারা বলেন, ৪ বছর মেয়াদি সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলীগন দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার হচ্ছে। ১৯৯৪ সালে জন প্রশাসন মন্ত্রনালয়ে ১৬৪ নং প্রজ্ঞাপনে প্রকাশিত বাংলাদেশ গেজেটে সকল ডিপ্লোমাধারীগন ৩৮টি ডিপ্লোমাদারীর মধ্যে সার্ভেয়িং ১টি। যা গেজেটে ২য় শ্রেনীর পদ মর্যাদায় ১০ম গ্রেডে প্রদান করা হয়েছে। কিন্তু সকল ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেড বাস্তবায়ন হলেও শুধু মাত্র বৈষম্যের শিকার হয়েছেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগন। এই বৈষম্য দূরীকরনে এবং প্রজ্ঞাপন ও জন প্রশাসন মন্ত্রনালয় বাস্তবায়ন করতে এক যোগে সারাদেশের সার্ভে প্রকৌশলী ডিপ্লোমাধারীগন নিজ নিজ জেলার জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রধান করেছেন।
দ্রুত সময়ের মধ্যে দাবী আদায় না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কামরুল আলম, রফিকুল ইসলাম (সাবেক) যুগ্ম সম্পাদক, সার্ভেয়ার ওমর ফারুক উপজেলা ভূমি অফিস ঘাটাইল, টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার আবুল হোসেন, জাকিরুল আলম। জহিরুল ইসলাম টাঙ্গাইল পানি উন্নয় বোর্ডের সার্ভেয়ার, মোশারফ হোসেন এলজিইডি মধুপুরের সার্ভেয়ারসহ জেলা উপজেলায় কর্মরত ডিপ্লোমাধারীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন
- মাত্র ৮ দিনেই হাজার কোটি আয় ‘রামায়ণ’-এর, পেছনে ফেলল ‘বাহুবলী ২’
- জোড়া গোলে মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ সালাহ
- বিড়ালের সমান ছোট্ট হরিণ ‘পুডু’, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র হরিণ
- জাতীয়করণের পথে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রোববার সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- সেই তুমি হয়ে আজও কোটি হৃদয়ে, রুপালি গিটারের সুরে অমর এক কিংবদন্তি

