কুয়াশা কাটিয়ে সূর্যের হাসি, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে


প্রকাশিত: ০৩:০৮ ৩ জানুয়ারী ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েকদিনের ঘন কুয়াশা ও কনকনে শীতের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে সূর্যের আলো ফুটলেও শীতের দাপট কমেনি। তেঁতুলিয়ায় এদিন তাপমাত্রা নেমে আসে ৯ ডিগ্রির ঘরে, ফলে জনজীবনে চরম ভোগান্তি দেখা দেয়।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলার তেঁতুলিয়া উপজেলার ব্যস্ততম সড়কগুলোতে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। যারা বের হচ্ছেন, তাদের অনেককেই রাস্তার পাশে কাগজ ও খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। শীতের তীব্রতায় বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও পথচারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
রাতভর ঘন কুয়াশা ঝরে বৃষ্টির মতো পড়েছে। ভোরের দিকেও কুয়াশাচ্ছন্ন ছিল চারপাশের পথঘাট। টানা দুই-তিন দিন সূর্যের দেখা না মিললেও আজ সকালে আকাশ পরিষ্কার হলে সূর্যের আলো দেখা যায়। তবে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে পুরো তেঁতুলিয়া জনপদই যেন কাবু হয়ে পড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা ছিল প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাত ও ভোরে শীতের তীব্রতা এখনও বেশি রয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ বেশি। আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও ঠান্ডা বাতাস অব্যাহত রয়েছে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর আবারও শীত বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে আবহাওয়ার এই অবস্থায় শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি সতর্কতা নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
বিজ্ঞাপন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের