পাপনসহ পরিচালকদের পদত্যাগ চেয়ে বিসিবিতে বিক্ষোভ


প্রকাশিত: ০১:১২ ১৩ আগস্ট ২০২৪
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। ক্ষমতার পালাবদলের ঢেউ ক্রীড়াঙ্গনেও পড়েছে। নতুন সরকারের অধীনে ভবিষ্যতে কী হবে বিসিবি বা বাফুফের। এমন জটিলতার মধ্যেই আজ সকাল ১১টা থেকে বিসিবির সামনে অবস্থান নিয়েছেন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা।
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটে অবস্থান নেন তারা। এ সময় ছিলেন সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল ইসলাম। ছিলেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম টিটুরা। তাদের নিয়ে আসা ব্যানারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও বিভিন্ন বোর্ড পরিচালকের পদত্যাগের দাবি তোলা হয়েছে।
শুধু পাপন নন সেখানে পদত্যাগের দাবি উঠে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের বিরুদ্ধেও। এ ছাড়া বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকা ওবায়েদ নিজামও আছেন এ তালিকায়। দাবি তোলা হয় বাকি পরিচালকদের পদত্যাগ নিয়েও।
এদিকে, বিসিবির নিরাপত্তার জন্য স্টেডিয়ামের অফিসের সামনে আজও পাহারায় আছে বাংলাদেশ সেনাবাহিনী। এই মুহূর্তে চিন্তার বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে। কেননা আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে আয়োজনের কথা রয়েছে নারী বিশ্বকাপ। যদিও দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




