ভারত সফরে আসছেন মেসি, খেলতে পারেন ক্রিকেট ম্যাচে ধোনি-কোহলির বিপক্ষে!


প্রকাশিত: ০৯:১৬ ২ আগস্ট ২০২৫
সর্বকালের অন্যতম সেরা ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আগামী ডিসেম্বরে ভারত সফরে আসছেন। ১৪ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনটি শহর—মুম্বাই, কলকাতা ও দিল্লি সফর করবেন তিনি। এ সফর ঘিরে ইতোমধ্যেই ভারতীয় ক্রীড়াঙ্গন ও মেসি ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা যাবে মেসিকে। শুধু তাই নয়, সেখানে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন মেসি, যার প্রতিপক্ষ হতে পারেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বলে জানিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমসিএ’র একটি সূত্র জানিয়েছে, “আমরা মেসিকে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগত জানাবো। তিনি ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন। ধোনি, কোহলি ছাড়াও আরও তারকা খেলোয়াড়দেরও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।”
এই সফরে মেসি শুধুমাত্র মুম্বাই নয়, কলকাতা ও দিল্লি শহরেও যাবেন। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল ওয়ার্কশপ ও “ফুটবল ক্লিনিক” উদ্বোধন করবেন মেসি।
টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, মেসির সম্মানে আয়োজিত হবে একটি সাতজনের বিশেষ ফুটবল টুর্নামেন্ট, যার নাম রাখা হয়েছে “GOAT CUP” (Greatest of All Time Cup)। কলকাতায় ফুটবলপ্রেমীদের জন্য এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত।
বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলছেন। পাশাপাশি তিনি আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়কত্বও করছেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তার নেতৃত্বেই আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে। মেসি এখনও অবসর নেননি এবং ২০২৬ সালের যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন।
ভারতে মেসির আগমনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে “#MessiInIndia” হ্যাশট্যাগ। দেশটির ক্রীড়াঙ্গন ও মিডিয়ায় এই সফরকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




