ভারতকে ধবলধোলাই করে নিউজিল্যান্ডের নতুন ইতিহাস


প্রকাশিত: ০২:০১ ৩ নভেম্বর ২০২৪
নিউজিল্যান্ড ও ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে ছিলেন ঋষভ পন্ত। প্রতি পরতে পরতে রোমাঞ্চ সাজিয়ে বসেছিল মুম্বাইয়ের ওয়ানখেড়ে। ভারত খাদের কিনারে চলে গিয়েছিল মাত্র ২৯ রানেই ৫ উইকেট হারিয়ে। তবে ঋষভ পান্তের ব্যাটের তালে সেই পেন্ডুলাম দুলছিল দু’দিকে। মনে হচ্ছিল এই ভারত, না আবারও নিয়ন্ত্রণ সফরকারী নিউজিল্যান্ডের হাতে। তবে পান্তের লড়াই থামিয়ে কিউইরাই তুলে নিলো জয়। ২৪ বছর পর নিজেদের দুর্গে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত।
তবে ভারত প্রোটিয়াদের বিপক্ষে আগের হোয়াইটওয়াশ হয়েছিল দুই ম্যাচের টেস্ট সিরিজে। এবার তাদের আরও বড় তিন ম্যাচের সিরিজে তিক্ত পরাজয়ের গ্লানিতে ডোবাল টম ল্যাথামের কিউই শিবির। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে কিউইদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যটা ছোট মনে হলেও, আদতে রোহিতের শহরটি নাটকীয় রোমাঞ্চ মঞ্চস্থ করতে প্রস্তুত ছিল। নিজেদের বানানো স্পিন ফাঁদে আটকে ভারতীয় ইনিংস থেমেছে ১২১ রানে।
নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ধবলধোলাই হলো ভারত। ২০০০ সালে একমাত্র দল হিসেবে ভারতকে তাদেরই মাটিতে ধবলধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ। তিন বা তার চেয়ে বেশি ম্যাচের সিরিজে এবারই প্রথম। ২৪ বছর হোয়াইটওয়াশ না হওয়ার কীর্তিও তছনছ করে দিয়েছে নিউজিল্যান্ড।
বিস্তারিত আসছে...।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার




