মেসির হ্যাটট্রি গোলে বলিভিয়াকে বন্যায় ভাসালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা


প্রকাশিত: ১২:৪০ ১৬ অক্টোবর ২০২৪
ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে বিধ্বস্ত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৬ -০ গোলে বলিভিয়াকে হারিয়ে আবারও জয়ে ফিরেছে মেসি-আলভারেজরা। দলের হয়ে হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
এর আগে হঠাৎই ছন্দ পতন হয় আর্জেন্টিনার। টানা ১২ ম্যাচ জয় তুলে নেয়া
আর্জেন্টাইন দলটি গেল মাসে হেরে বসে কলম্বিয়ার কাছে। এর ঠিক এক মাস পর, ভেনেজুয়েলার সাথেও জয়ের দেখা পায়নি লিওনেল স্কালোনির দল। টানা দুই ম্যাচ জয়হীন থাকা আলবিসেলেস্তেদের বেশ হতাশ সময় কেটেছে। তবে সেই হতাশা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের মতোই।
বুধবার (১৬ অক্টোবর) বুয়েনেস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে গড়ায় ম্যাচটি। এস্তাদিও মাস মনুমেন্টালে ম্যাচের প্রথমার্ধটা স্বাগতিকদের নিয়ন্ত্রণে থাকলেও। প্রথম হাফেই তিন গোল করে আলবিসেলেস্তেরা। মার্টিনেজের পাস ধরে মেসির বাঁ পায়ের ক্লিনিক্যাল ফিনিশ ম্যাচের ১৯ মিনিটে আর্জেন্টিনাকে এনে দেয় লিড।
ম্যাচের ৪৩ মিনিটে আবারও মেসি-মার্টিনেজ জুটিতে গোল করেন মার্টিনেজ। বল পেয়ে ফাঁকা জালে গোল দিয়ে লিড দ্বিগুণ করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
প্রথমার্ধে বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে তৃতীয় গোলটি আসে ম্যাচের। ৪৮তম মিনিটে ফ্রি-কিক পায় স্বাগতিকরা। মেসির মাপা ক্রস পেয়ে বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক গোল করেন জুলিয়ান আলভারেজ। তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধেও খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখে আর্জেন্টিনা। ৬৫ মিনিটে আলভারেজের বদলি হিসেবে নামেন আলমাদা। আর ৭০তম মিনিটেই গোলের দেখা পান তিনি।
এরপর মেসি শো মাত্র দুই মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টিনার অধিনায়ক। ৮৪ মিনিটে মাঝমাঠ থেকে পালাসিওসের কাছ থেকে পাস পেয়ে মেসি বলিভিয়ার দুই খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন। তার দুই মিনিটে পরই ডি-বক্সের বাইরে থেকে নিকো পাজের ব্যাক পাস পেয়ে দারুণ এক গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে এটি মেসির দশম হ্যাটট্রিক।
শেষ পর্যন্ত এই ৬-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলে শীর্ষস্থানটা আরও মজবুত করে মেসির দল। ১০ ম্যাচে ২২ পয়েন্ট আর্জেন্টিনার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




