হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা


প্রকাশিত: ০৩:১০ ৩০ জুলাই ২০২৬
সরকারের সম্প্রতি নেওয়া 'দলীয়' জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা ও প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া নিয়ে তিনি এই মন্তব্য করেন।
টকশোতে রুমিন ফারহানা বলেন, বিগত নির্বাচনে বিএনপির অনুকূল হাওয়া থাকা সত্ত্বেও যেসব এলাকায় দলের প্রার্থীরা পরাজিত হয়েছেন অর্থাৎ জনগণ যাদের পক্ষে রায় দেয়নি, তাদেরই এখন সেসব জেলার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। যোগ্যতা ও জনপ্রিয়তাকে তোয়াক্কা না করে অজনপ্রিয় ও ভোটে হেরে যাওয়া ব্যক্তিদের জেলার মূল দায়িত্বে বসানোকে অনুচিত বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন যে, যোগ্যতা নয় বরং কেবল রাজনৈতিক পদই এখন মূল পদে বসার প্রধান মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল বলে তিনি মনে করিয়ে দেন। সরকারের অন্যান্য উচ্চপদস্থ নিয়োগ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই একজন সোয়েটার ফ্যাক্টরির মালিককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যা দেশের জন্য উদ্বেগের।
জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে কিংবা যাদের দলীয় মনোনয়নও মিলেনি, তাদের প্রশাসনের নীতি-নির্ধারণী জায়গায় বসানোর এই প্রবণতা দেশের শাসনব্যবস্থার জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




