সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল


প্রকাশিত: ১১:৫৪ ১৬ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটিকে ভিত্তিহীন বলে জানিয়েছে দলটি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সম্প্রতি দলটির আমিরের সঙ্গে সাদিক কায়েমের একটি ছবি প্রকাশের পর এ ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়। তবে ওই ছবি কোনো রাজনৈতিক দলে যোগদানের প্রমাণ নয় বলে তারা স্পষ্ট করেছেন।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সাদিক কায়েমের জামায়াতে যোগদানের খবর সঠিক নয়। তিনি ব্যাখ্যা করেন, ছাত্রশিবিরের একটি অনুষ্ঠানে জামায়াতের আমির উপস্থিত ছিলেন এবং সেখানেই ছবিটি তোলা হয়েছিল। পরবর্তীতে সেটিকে ঘিরে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনও আলোচনা ছড়িয়ে পড়ে যে, সাদিক কায়েম ভবিষ্যতে কোনো সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে পারেন। তবে এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক তথ্য বা ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে ১২ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম ছাত্র রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, সংগঠনের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবিরে তার অধ্যায়ের সমাপ্তি হয়েছে।
নিজের পোস্টে তিনি ছাত্রশিবিরে কাটানো সময়কে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং সংগঠনের সঙ্গে দীর্ঘ পথচলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ছাত্রশিবিরের সাংগঠনিক নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট বয়স বা ছাত্রত্ব শেষ হলে সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। সাদিক কায়েমের ক্ষেত্রেও সেই নিয়ম অনুসরণ করা হয়েছে। ফলে ছাত্রশিবির থেকে বিদায় নেওয়ার ঘটনাকে জামায়াতে ইসলামীতে যোগদান হিসেবে প্রচার করা সঠিক নয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান




