চট্টগ্রামে মিছিলের পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৮ নেতাকর্মী গ্রেপ্তার


প্রকাশিত: ১১:৫৬ ৩ জুন ২০২৬
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মিছিলের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সিএমপির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। নগরীর বিভিন্ন থানার পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলশী থানা থেকে ১৩ জন, বায়েজিদ বোস্তামী ও কোতোয়ালী থানা থেকে ১২ জন করে, পাঁচলাইশ থানা থেকে ১০ জন, ডবলমুরিং থানা থেকে ৭ জন এবং ইপিজেড থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া বাকলিয়া ও কর্ণফুলী থানা থেকে ২ জন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানা থেকে একজন করে গ্রেপ্তার হয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে নগরীতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



