খুলনায় বিএনপির কার্যালয় ও বকুলের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ


প্রকাশিত: ০৯:৩৯ ৫ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’কে কেন্দ্র করে খুলনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিএনপি নেতাদের দাবি, খুলনা মহানগরীর খালিশপুরে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
তারা আরও অভিযোগ করেন, সন্ধ্যার পর নগরীর খালিশপুর থানা ও ১৫নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের খুলনার বাড়ি ভাঙচুর, আগুন ও ব্যাপক লুটপাট করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
বিএনপির মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা খুলনা থেকে বিতাড়িত হয়ে খালিশপুরে বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর ও অফিসে তাণ্ডব চালায়।
আওয়ামী লীগ নেতারা অবশ্য ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার




