সৈয়দপুরে সাবেক কাউন্সিলর কাজী জাহানারা গ্রেপ্তার, থানায় ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা


প্রকাশিত: ০৫:৫০ ১৩ মে ২০২৬
নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জাহানারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানার গোলঘর এলাকায় একটি সালিসি বৈঠক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে নীলফামারী সদর থানায় পাঠানোর সময় সৈয়দপুর থানা চত্বরে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন কাজী জাহানারা। এ সময় থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ ভ্যানে তোলার সময় কাজী জাহানারা “জয় বাংলা” এবং “একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” স্লোগান দিলে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর তার সমর্থকরা সৈয়দপুর থানায় জড়ো হতে শুরু করলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জিল্লুর রহমান জানান, ২০২৪ সালের ২২ অক্টোবর রামগঞ্জ এলাকায় কৃষক সিদ্দিক আলী হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



