পান বিক্রেতার হাতে টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার


প্রকাশিত: ১১:২৮ ১০ ফেব্রুয়ারী ২০২৬
নির্বাচনী প্রচারণার সময় এক পান বিক্রেতার হাতে টাকা তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির একজন বয়স্ক পান বিক্রেতার সঙ্গে কথা বলার পর তাঁর হাতে এক হাজার টাকার একটি নোট গুঁজে দেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই অভিযোগ করেন, এ ধরনের কার্যক্রম ২০০৮ সালের নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। ওই আচরণবিধি অনুযায়ী, নির্বাচনের আগে কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে প্রকাশ্যে বা গোপনে অর্থ, অনুদান বা আর্থিক সহায়তা দিতে কিংবা দেওয়ার অঙ্গীকার করতে পারেন না।
সমালোচনার মুখে ব্যারিস্টার শাহরিয়ার কবির বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। ‘মানবিক আবেদন’ শিরোনামের সেই পোস্টে তিনি জানান, গত শনিবার মিরপুর এলাকায় ব্যক্তিগতভাবে জামায়াতের সমর্থনে গণসংযোগের সময় ওই পান ও সিগারেট বিক্রেতার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। কথাবার্তায় তিনি জানতে পারেন, সেদিন বিক্রেতার তেমন বেচাকেনা হয়নি। মানবিক দিক বিবেচনা করেই তিনি সবার সামনে এবং ক্যামেরার উপস্থিতিতে এক হাজার টাকা দেন বলে দাবি করেন।
পোস্টে তিনি আরও বলেন, একই জায়গায় তিনি কয়েকজন শিশুকে খেলাধুলার জন্য র্যাকেট কেনার উদ্দেশ্যে কিছু টাকা উপহার দেন এবং তখন উপস্থিত গণমাধ্যমকর্মীদের স্পষ্টভাবে বলেন, বিষয়টিকে যেন অন্যভাবে উপস্থাপন না করা হয়। শিশুদের খেলাধুলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া পেলেও, কিছু ব্যক্তি ও গণমাধ্যম ওই মানবিক সহায়তাকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।
ব্যারিস্টার শাহরিয়ার কবির লেখেন, এই ধরনের উপস্থাপনায় তিনি অত্যন্ত মর্মাহত ও শোকাহত। তবে তারপরও মানুষ হিসেবে যদি কেউ তাঁর আচরণে কষ্ট পেয়ে থাকেন, সে জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কথোপকথনের একপর্যায়ে শাহরিয়ার কবির পান বিক্রেতার কাছে জানতে চান ব্যবসা কেমন চলছে। বিক্রেতা জানান, দেশের পরিস্থিতি ভালো না থাকায় মানুষ আতঙ্কের মধ্যে আছে, ফলে বিক্রিও কম। এ সময় শাহরিয়ার কবির ধর্মীয় বক্তব্য দিয়ে বলেন, মুসলমানদের উচিত একমাত্র আল্লাহর ওপর ভরসা রাখা। এরপর বিদায় নেওয়ার সময় তিনি ওই বিক্রেতার হাতে এক হাজার টাকার নোট তুলে দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠেছে—নির্বাচনী সময় মানবিক সহায়তা ও নির্বাচনী আচরণবিধির সীমারেখা ঠিক কোথায়। অনেকেই মনে করছেন, এ ধরনের পরিস্থিতি এড়াতে নির্বাচনী বিধিনিষেধ আরও কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- মে মাসে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক




