জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে নওগাঁয় পাঁচ হিন্দু যুবকের যোগদান


প্রকাশিত: ০১:০১ ২ ফেব্রুয়ারী ২০২৬
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পাঁচজন হিন্দু যুবক আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনী সভায় তাঁরা প্রকাশ্যে জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে নওগাঁ–১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম নবাগত সদস্যদের ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান। জামায়াতে যোগ দেওয়া যুবকেরা হলেন শ্রীমন্তপুর ইউনিয়নের গোল স্কুলপাড়া গ্রামের কালিদাস, শুভ, খলিল, সজিব রায় ও রাজকুমার।
দলে যোগ দেওয়ার অনুভূতি প্রকাশ করে রাজকুমার বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দলের মধ্যে জামায়াতে ইসলামীর আদর্শ ও বক্তব্য তাঁর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে। তিনি জানান, দলটির নীতি ও কর্মকাণ্ডের সঙ্গে নিজের চিন্তার মিল খুঁজে পাওয়ায় তিনি জামায়াতে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতেও এই দলের সঙ্গেই রাজনীতি করতে চান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, “আগামীর বাংলাদেশে বিভাজনের রাজনীতি থাকবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।” তিনি আরও বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ দলে যোগ দিচ্ছেন, যা জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষারই প্রতিফলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব বিভাগের যুগ্ম সদস্যসচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এস এম জুবায়ের এবং নিয়ামতপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও অংশগ্রহণমূলক রাজনীতির মাধ্যমে দেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




