চৌহালীতে দাঁড়ি পাল্লার পক্ষে ভোট চাইলেন সাবেক প্রতিমন্ত্রী মেজর (অবঃ) মুন্জুর কাদের


প্রকাশিত: ১১:২৮ ১ ফেব্রুয়ারী ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে ১১ দলীয় জোটের উদ্যোগে দাঁড়ি পাল্লার পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে চৌহালী সরকারি কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাইদ মোহাম্মদ সালেহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদের। প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনে ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আলী আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডা. সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক ইউনুস আলী শিকদার, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন সবুজ, চৌহালী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হাসেম, সিরাজগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, চৌহালী উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা যুব শক্তির সদস্য সচিব মুছা হাসেমীসহ আরও অনেক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) মঞ্জুর কাদের বলেন, “আমার চৌহালী বাসীর প্রতি একটাই অনুরোধ—আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দুটি ভোট দেবো। একটি হবে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট এবং আরেকটি হবে সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থী অধ্যক্ষ আলী আলমকে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার ভোট।” তিনি ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দাঁড়ি পাল্লায় ভোট দিয়েই চৌহালীর প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে ভারতের আধিপত্যবাদবিরোধী একটি স্বাধীন ও শক্তিশালী দেশ গড়তে দাঁড়ি পাল্লার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনসভা শেষে নেতাকর্মীরা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




