ভোট দিন, বিয়ের ব্যবস্থা আমার, ঠাকুরগাঁও-৩ এ আলোচনার ঝড় তুললেন প্রার্থী আশা মণি


প্রকাশিত: ০৬:১৪ ২৯ জানুয়ারী ২০২৬
ঠাকুরগাঁও-৩ আসনের নির্বাচনী মাঠে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বতন্ত্র প্রার্থী আশা মণি। বড় বড় উন্নয়ন প্রতিশ্রুতি বা রাজনৈতিক স্লোগানের বদলে ভিন্নধর্মী এক আবেদন নিয়ে ভোটারদের সামনে হাজির হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্যে আশা মণি বলেছেন, “আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা সহজ করে দেব।” তার এই ব্যতিক্রমী প্রতিশ্রুতি ইতোমধ্যেই নির্বাচনী মাঠে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় গণসংযোগকালে এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন আশা মণি। সাক্ষাৎকারের ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে হাস্যরস ও মজার মন্তব্যের ঝড় ওঠে। কেউ বিষয়টিকে মজার ছলে দেখছেন, আবার কেউ একে ভোটারদের দৃষ্টি আকর্ষণের অভিনব কৌশল হিসেবে মূল্যায়ন করছেন।
গণসংযোগের সময় তরুণ ভোটারদের ঘিরে ধরলে স্বভাবসুলভ হাসিমুখে আশা মণি বলেন, অনেক তরুণ ভাই তাকে অনুরোধ করছেন তাদের বিয়ের ব্যবস্থা করে দিতে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তরুণ ভাইদের উদ্দেশে আমার কথা—আমাকে একটা করে ভোট দিন। আমি নির্বাচিত হলে আপনাদের বিয়ের বিষয়টি সহজ করে দেওয়ার চেষ্টা করব। শুধু তরুণ নয়, দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচি—সবার কাছেই আমার একটাই অনুরোধ, বিয়ের উপহার হিসেবে আমাকে একটি করে ভোট দিন।”
আশা মণির এমন বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের বন্যা বইছে। জয়দেব দেবনাথ নামের এক নেটিজেন মজার ছলে মন্তব্য করেন, “কেউ দিতে চাচ্ছে বেহেশত, কেউ ফ্যামিলি কার্ড, আর আশা মণি আপা দিতে চাচ্ছেন বউ অথবা স্বামী!”—এ ধরনের মন্তব্যে নেটদুনিয়ায় আলোচনার রেশ আরও বেড়েছে।
উল্লেখ্য, আশা মণি এর আগেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিলেন। যদিও সে সময় ভোটের ফল তার পক্ষে যায়নি এবং তিনি অল্পসংখ্যক ভোট পেয়েছিলেন। তবে ভোটের হিসাব যাই হোক না কেন, স্থানীয় সমাজকর্মী আম্বিয়া খাতুন মনে করেন, নারী ক্ষমতায়ন ও অধিকার আদায়ের লড়াইয়ে আশা মণি একজন সাহসী ও ব্যতিক্রমী কণ্ঠস্বর। তার মতে, নির্বাচনী রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে এমন উদ্যোগ অনুপ্রেরণার কাজ করে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে আশা মণিসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরো ঠাকুরগাঁও জেলায় তিনটি সংসদীয় আসনের মধ্যে নারী প্রার্থী মাত্র দুজন। তাদের একজন ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় পার্টির নূরুন্নাহার বেগম, আর অন্যজন এই আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশা মণি, যিনি তার ভিন্নধর্মী প্রচারণায় ইতোমধ্যেই নজর কেড়েছেন সবার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




