সন্ত্রাসে জড়িত নন এমন আ’লীগ কর্মীদের জন্য বিএনপির দরজা খোলা: নুরুল ইসলাম মনি


প্রকাশিত: ১১:২২ ২৯ জানুয়ারী ২০২৬
আওয়ামী লীগে থেকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, তাদের জন্য বিএনপির দরজা খোলা রয়েছে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি। তিনি বলেন, রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসের কোনো স্থান নেই, বরং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।
বুধবার বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সোনালী মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে নুরুল ইসলাম মনি বলেন, যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কারও ক্ষতি করেনি, কোনো সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হয়নি—তাদের সবাইকে গণতান্ত্রিক রাজনীতিতে স্বাগত জানাতে বিএনপি প্রস্তুত।
তিনি আরও স্পষ্ট করে বলেন, “যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, জনগণের ওপর জুলুম করেছে—তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু যারা সাধারণভাবে রাজনীতি করেছে, মানুষের পাশে ছিল, তাদের জন্য বিএনপির দরজা খোলা।” এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজনীতিতে বিভাজনের বদলে অংশগ্রহণমূলক ও সহনশীল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
জনসভায় নুরুল ইসলাম মনি সকল ভোটারদের উদ্দেশে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্রকে শক্তিশালী করে এবং জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করে।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো সমাবেশজুড়ে নির্বাচনী উৎসাহ ও স্লোগানে মুখর হয়ে ওঠে মাঠ প্রাঙ্গণ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান




