‘১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ এবার রায় দেবে’—বিএনপিকে ক্ষমতায় বসানোর আশাবাদ ডা. সালাউদ্দিন বাবুর


প্রকাশিত: ০৩:৪৬ ৮ জানুয়ারী ২০২৬
গত ১৭ বছর ধরে দেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৃতভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় বসাবে।
দুপুরে সাভারের কলমা এলাকায় সাভার সদর ইউনিয়ন কিন্ডারগার্টেন শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ডা. সালাউদ্দিন বাবু বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে, যেখানে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে। সেই প্রত্যাশা পূরণে বিএনপি জনগণের পাশে রয়েছে।
শিক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের সব বিষয়ে যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায্য অধিকার, সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় রাজনীতির নানা বিষয় তুলে ধরে তিনি বলেন, একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষক সমাজের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সুসম্পর্ক অপরিহার্য। তাই ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় শিক্ষকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করবে বিএনপি।
সভায় সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




