আপসহীন নেত্রীর চিরবিদায়: শোকের সাগরে দেশ, না ফেরার দেশে বেগম খালেদা জিয়া


প্রকাশিত: ১০:০৭ ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে।
চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতিতে থাকা এই আপসহীন নেত্রী মৃত্যুকালে ৮০ বছর বয়সে পৌঁছেছিলেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী এবং তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্ব, রাজনৈতিক দৃঢ়তা ও আপসহীন অবস্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।
দেশ-বিদেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার নারী প্রধানমন্ত্রীদের মধ্যে জনপ্রিয় এই নেত্রীর প্রয়াণে দেশবাসী গভীর শোকে মুহ্যমান। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, ভক্ত ও অনুসারীরা তাঁকে শেষবারের মতো বিদায় জানাতে চোখের জলে ভাসছেন। তাঁর মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
জানা গেছে, শেষ সময়ে বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন পরিবারের সদস্যরা। দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর দেশে ফেরা বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ স্বজনরা তাঁর পাশে ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।
সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল, গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে শোকাহত নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষ।
আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং রাজনৈতিক দৃঢ়তার প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর প্রস্থান বাংলাদেশের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি করল, যা সহজে পূরণ হওয়ার নয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান




