গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর রহমান


প্রকাশিত: ০৬:১২ ১৯ নভেম্বর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, গত দেড় বছরে তাদের কোনো নেতা-কর্মী কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধমূলক আচরণ করেনি। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরে আয়োজিত এক প্রীতি সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে বক্তৃতাকালে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের সহযোগিতা করলেও পরবর্তী সময়ে সে দেশের আচরণ ছিল ‘লুটতরাজের মতো’। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে বিরোধী মতের কণ্ঠরোধ করা হয়েছে এবং দেশকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল।
ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের নিপীড়ন সাধারণ জনগণকে রাস্তায় নামতে বাধ্য করেছিল। তার ভাষায়, “রাস্তায় গুলি করে মন ভরেনি, আকাশ থেকেও গুলি চালিয়েছে ফ্যাসিস্ট সরকার।”
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ একটি “দায়িত্বজ্ঞানহীন সংগঠন” হলেও জামায়াত দেশকে বিবেক দিয়ে রক্ষা করেছে। দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তাদের কেউই প্রতিশোধপরায়ণ আচরণ করেনি বলে জানান তিনি।
শেখ হাসিনার বিচার ‘নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে’ বলেও মন্তব্য করেন আমিরে জামায়াত। তিনি বলেন, রায়ের মাধ্যমে স্বজনহারা পরিবারগুলো সাময়িক স্বস্তি পেয়েছে। বিচার বিভাগের প্রতি রায় কার্যকরের আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা দলকে ভালোবাসেন, তারা যেন আইনের হাতে নিজেদের সোপর্দ করেন।
দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন জামায়াতের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, নৈতিক ভিত্তির ওপর নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি আরও জানান, পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়া এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছে।
তিনি বলেন, দেশের সম্পদ রক্ষায় জামায়াত দৃঢ় প্রতিজ্ঞ। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে তাদের ‘যুদ্ধ’ শুরু হয়েছে, যা সব নাগরিকের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে সহায়ক হবে।
সভ্য দেশের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেও কোনো প্রভুত্ব মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, নারীরা সভ্যতার কেন্দ্রবিন্দু, তাদের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবে জামায়াত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- মে মাসে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক




