নাশকতার চেষ্টার অভিযোগে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার


প্রকাশিত: ১০:৫১ ১৩ নভেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন মিয়া, ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, আওয়ামী লীগ কর্মী লাভলু মিয়া, শামীম মিয়া ও শাহ আলম।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিলেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে দুর্গাপুরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চারদিকে পুলিশের কঠোর নজরদারি রয়েছে। আশা করছি দুর্গাপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




