ঢাকায় গোপন বার্তা দিলেন জামায়াত আমির - কাঁপছে রাজনীতি


প্রকাশিত: ০৬:২৭ ২১ সেপ্টেম্বর ২০২৫
সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচনের ফলাফলের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিশে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, “ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় অর্জন করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। আমি বিশ্বাস করি, এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনের ময়দানেও পড়বে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং যাদের আমরা পছন্দ করি ও ভালোবাসি, তাদের নিয়েই আমরা আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা করছি। যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়, তবে আওয়ামী লীগ মাত্র ৭০–৮০টি আসন পেতে পারে।”
আওয়ামী লীগের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা জুলুম-নির্যাতন ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন। অনেকেই জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন। সেই ত্যাগের ফলেই আজ আমরা মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি।”
তিনি সবাইকে বিনয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জনগণের সেবক হতে হবে। দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে।”
২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই–আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, কেউ হারিয়েছেন অঙ্গ-প্রত্যঙ্গ, কেউ হারিয়েছেন দৃষ্টিশক্তি। সেসব ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ আমাদের মহান বিজয় দিয়েছেন।”
অধিবেশনটি পরিচালনা করেন কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। এতে রাজনৈতিক পরিস্থিতি ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে বক্তব্য দেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, মাওলানা এ টি এম মা’ছুমসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




