জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচী


প্রকাশিত: ০৫:১৬ ১৫ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে দলটি রাজধানী ঢাকাসহ সারা দেশে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আজ (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এক সাংবিধানিক শূন্যতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। তার ভাষ্যমতে, ২০২৪ সালের গণআন্দোলনের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান এবং প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। এই শূন্যতায় জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ৭-এর আলোকে এই সরকারের বৈধতা প্রতিষ্ঠিত বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রীয় কাঠামোর অব্যবস্থাপনার সুযোগ নিয়ে কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমত দমন, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশকে অকার্যকর করে তোলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচারী রাজনীতির প্রত্যাবর্তনের পথ রুদ্ধ করতে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে কাজ করছে। এসব কমিশনের সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন ১৬৭টি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে। পরে ৮৪টি প্রস্তাব গৃহীত হলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের কারণে একমত হওয়া যায়নি।
নির্বাচন ব্যবস্থার বিষয়ে ডা. তাহের বলেন, অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, গবেষক ও শিক্ষাবিদরা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির পক্ষে মত দিয়েছেন। কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই গণআন্দোলনের মাধ্যমেই জনদাবি আদায় করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে পাঁচ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো— (১) জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, (২) জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, (৩) সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, (৪) ফ্যাসিস্ট সরকারের সব ধরনের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং (৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
এই দাবিগুলো আদায়ে জামায়াত তিন ধাপে কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৯ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, সাইফুল আলম খান মিলন, এডভোকেট মতিউর রহমান আকন্দ, আব্দুর রব, মোবারক হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




