কুষ্টিয়ায় একসঙ্গে ১৮ বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগ


প্রকাশিত: ১১:৩৫ ১৩ সেপ্টেম্বর ২০২৫
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আবদালপুর ইউনিয়নের ১৮ জন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন বিএনপির সঙ্গে রাজনীতি করলেও বিভিন্ন কারণে দলটির সঙ্গে অনেক নেতাকর্মীর হতাশা দেখা দেয়। অবশেষে আজ তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।
যোগদান অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নতুন নেতাকর্মীদের স্বাগত জানান এবং দলকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
দলবদলকারী বিএনপি নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের অবস্থান ও কর্মসূচি তাদের কাছে সময়োপযোগী মনে হয়েছে। এ কারণেই তারা বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান করেছেন।
স্থানীয় রাজনীতিতে এ ঘটনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আবদালপুর ইউনিয়ন ও আশপাশের এলাকায় জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- মে মাসে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক




