জিয়াউর রহমানের মাজারে বিতর্কিত ডা.সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ


প্রকাশিত: ০১:১২ ২৬ আগস্ট ২০২৫
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনাকে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
আব্দুল মোনায়েম মুন্না লেখেন, ‘বিতর্কিত ডাক্তার সাবরিনা করোনার সার্টিফিকেট জালিয়াতি মামলায় অপরাধী। মহিলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে যাওয়ার সাহস পেল কোথা থেকে? তাকে যারা নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হোক।’
ডা. সাবরিনা শারমিন হোসেন ও তার স্বামী আরিফুল চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ—জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চাকরিরত অবস্থায় সাবরিনা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান পরিচয়ে আর্থিকভাবে লাভবান হন। দুজনের যোগসাজশে অভিজ্ঞতা ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারকে কোভিড-১৯ নমুনা সংগ্রহের অনুমতি পাইয়ে দেওয়া হয়। অনুমোদন অনুযায়ী বিনামূল্যে নমুনা সংগ্রহ না করে তাদের নির্দেশে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ৫-৮ হাজার টাকা নিয়ে ভুয়া রিপোর্ট দেয়। এতে প্রায় ১৫ হাজার ৪৬০টি ভুয়া রিপোর্ট প্রস্তুত হয় এবং বিপুল অর্থ আত্মসাৎ করা হয়।
লকডাউনের তিন মাসে তাদের ওভাল গ্রুপ ও অঙ্গপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ১৬ লাখ টাকার বেশি জমা হয়, যা করোনা টেস্টের টাকা বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে।
সাবরিনার বিরুদ্ধে তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগও রয়েছে। দুটি এনআইডিতে ভিন্ন জন্মতারিখ ও ভিন্ন স্বামীর নাম ব্যবহার করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




