জীবিতকে ‘জুলাই শহীদ’ বানিয়ে কোটি টাকার ফন্দি! এনসিপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ


প্রকাশিত: ০৪:০০ ৮ আগস্ট ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে গত বছরের ৫ আগস্ট গুলিবিদ্ধ এক শিশুকে ‘শহীদ’ বানিয়ে সাজানো হত্যা মামলার অভিযোগ উঠেছে কেরানীগঞ্জের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মো. শাহজাহান সম্রাটের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, জীবিত শিশুকে মৃত দেখিয়ে ক্ষতিপূরণ ও জমি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন তিনি।
১১ বছরের জিহাদ নামের ওই শিশু বছিলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। কিন্তু কিছুদিন পরেই কৌশলে তাকে ‘মৃত’ দেখিয়ে হত্যা মামলা করা হয়। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দায়ের হওয়া মামলায় আসামি করা হয় ১১৮ জনকে। চার মাস ছয় দিন পর প্রকাশ্যে আসে— জিহাদ আসলে জীবিত।
জিহাদ ও তার বাবা জহিরুল ইসলাম রাজু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে জানান, হত্যা মামলা সম্পূর্ণ সাজানো ছিল। রাজুর অভিযোগ, এনসিপি নেতা সম্রাট লোভ দেখান যে আহত জুলাই যোদ্ধাদের সরকার ৩০ লাখ টাকা ও চার কাঠা জমি দেবে। এতে রাজি হয়ে তিনি মামলায় স্বাক্ষর করেন, যদিও সেদিন জিহাদ জীবিত ছিল।
ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কে আত্মগোপনে থাকে। পরবর্তীতে সাহস করে আদালতে গিয়ে সত্য প্রকাশ করে। এখনো মামলাটি খারিজ হয়নি, মনিটরিং সেলে রয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল হক ডাবলু।
শিশুটি এখনো পায়ে গুলির কারণে ক্রাচে ভর দিয়ে হাঁটে। তার মা জানান, চিকিৎসার খরচ জোগাতে কিস্তিতে ঋণ নিতে হয়েছে।
এ বিষয়ে এনসিপি নেতা শাহজাহান সম্রাটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ এড়িয়ে যান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ




