রাজধানীতে জাগপার মশাল মিছিল, ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা


প্রকাশিত: ১২:০৯ ৪ আগস্ট ২০২৫
রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর অঙ্গ সংগঠন যুব জাগপা। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি অনুষ্ঠিত হয় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিকে সফল করার লক্ষ্যে।
মশাল মিছিল-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বাবলু বলেন, "ভারতের রাষ্ট্রীয় আশ্রয়স্থল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।" তিনি আগামী ৬ আগস্ট ঘোষিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করতে যুব সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
নজরুল ইসলাম আরও বলেন, “এই দেশের যুব সমাজ জানতে চায়—জুলাই মাসে ছাত্র জনতার ওপর ব্যবহৃত আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের অস্ত্র এখনো উদ্ধার হয়নি কেন? কেন এই সংগঠনগুলোর শীর্ষ নেতারা গ্রেফতার হয়নি?”
মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, সহ-সভাপতি মোহাম্মদ আলী ফকির, সহ-প্রচার সম্পাদক আল আমিন শেখ, রুবেল হোসেন, মাহবুব আলম প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




