"রাজবাড়ি আমার শ্বশুরবাড়ি, আমরা অপেক্ষা করব আপনাদের জন্য" — এনসিপি’র পদযাত্রা ঘিরে তাসনিম জারা’র স্ট্যাটাস ভাইরাল!


প্রকাশিত: ০৯:১৪ ১৬ জুলাই ২০২৫
রাজবাড়ীকে ঘিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন্ন জুলাই পদযাত্রা অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা’র এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন:
“রাজবাড়ি আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মার নৌকায় ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গুদারবাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম এখনো ভুলতে পারি না। এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে—জুলাই অভ্যুত্থানের নেতাদের সাথে নিয়ে। ১৭ জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ি রেলগেঁটে। জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কতটা সম্ভাবনাময়, তা নতুন করে মনে হচ্ছে প্রতিটি দিন। রাজবাড়িতেও আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার—তারা সবাই থাকছে। যদি সময় হয়ে ওঠে, তাহলে চলে আসুন। দেখা হচ্ছে।”
রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় অনুষ্ঠিতব্য এই পদযাত্রা প্রোগ্রামে এনসিপি’র কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩টায় রেলগেটে জমায়েত হয়ে শহরজুড়ে হবে পদযাত্রা। এ উপলক্ষে এরই মধ্যে শহরজুড়ে প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নেতৃত্ব ও সমর্থকরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন জানান,
“রাজবাড়ী প্রোগ্রাম সফল করতে আমাদের সব প্রস্তুতি শেষ। আশা করছি প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে। পদযাত্রায় উপস্থিত থাকবেন জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আক্তার হোসেন, তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা।”
সামাজিক মাধ্যমে তাসনিম জারা’র আবেগঘন বার্তা অনেকেই শেয়ার করেছেন ইতিমধ্যে। কেউ লিখেছেন, “রাজবাড়ির মেয়ে এসে ডাক দিচ্ছে—তাহলে এবার তো যেতেই হবে।”
এনসিপির জুলাই পদযাত্রা এখন আর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হয়ে উঠছে নতুন প্রজন্মের জন্য এক ধরনের সম্ভাবনার বার্তা ও প্রত্যয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান



