• শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল, সরাসরি সম্প্রচারের সম্ভাবনা

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল, সরাসরি সম্প্রচারের সম্ভাবনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আগামীকাল ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন বিভাগ। ২০২৩ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণহত্যা, অপহরণ, নির্যাতন এবং নিপীড়নের ঘটনায় এই অভিযোগ উত্থাপন করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রধান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, “এই মামলাটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের কাছে থাকা প্রমাণ, সাক্ষ্য ও নথিপত্র বিশ্লেষণ করে ৮টি নির্দিষ্ট অভিযোগ গঠন করা হয়েছে, যার প্রত্যেকটিতে শেখ হাসিনার প্রত্যক্ষ অথবা পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ রয়েছে।”