আত্মপ্রকাশ করলো ‘জাতীয় যুবশক্তি’: আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল


প্রকাশিত: ০৭:৩৪ ১৬ মে ২০২৫
‘মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে তারুণ্যের প্রত্যয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’। শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম এবং সদস্য সচিব করা হয়েছে ডা. জাহিদুল ইসলামকে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাদের নাম ঘোষণা করেন।
এছাড়াও কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়। জানা গেছে, ‘জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি হবে ১৩১ সদস্যের বিশাল একটি দল, যারা আগামী দিনে সংগঠনটির কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। এরপর মঞ্চে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেই সময়ের স্লোগান ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে তরুণদের রাজনৈতিক সচেতনতা ও সক্রিয়তার বার্তা পৌঁছে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ‘জাতীয় যুবশক্তি’ তরুণদের মধ্যে দেশপ্রেম, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা জাগিয়ে তুলতে কাজ করবে। তারা গণতান্ত্রিক চেতনা ও নাগরিক অধিকারের পক্ষে সোচ্চার থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




