‘ভয়ে’ অফিসে আসছেন না গুরুত্বপূর্ণ সচিবরা


প্রকাশিত: ০২:১৯ ৭ আগস্ট ২০২৪
সরকার পতনের তৃতীয় দিনেও ‘ভয়ে’ অফিসে আসছেন না গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-বিভাগের সচিবরা। তাদের অনুপস্থিতে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা কোনও দিক-নির্দেশনা পাচ্ছেন না। ফলে এসব মন্ত্রণালয়-বিভাগের কার্যক্রমে এক প্রকার স্থবিরতা দেখা দিয়েছে।
ছাত্র-জনতার বিক্ষোভের মুখে সোমবার (৫ জুলাই) দুপুরের পর প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। তার আমলের মন্ত্রিসভার সদস্যরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের অনেকের বাড়ি। এ নিয়ে আতঙ্কের মধ্যে আছেন সচিবরাও।
বুধবার (৭ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের দপ্তরে গিয়ে দেখা যায়, তিনি নেই, তার কক্ষও বন্ধ। মন্ত্রিপরিষদ সচিব জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তা।
হাসিনার পতনে বাংলাদেশে অনিশ্চিত ভারতের ভবিষ্যৎ তার দপ্তরের কর্মচারীরা জানান, সরকার পতনের পর গত দুদিন তিনি সচিবালয়ে আসেননি। না আসার কারণও কর্মচারীরা জানেন না।
একই চিত্র দেখা যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিনও দুদিন অফিস করছেন না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগে দুই সচিব। তাদের কাউকেই দপ্তরে পাওয়া যায়নি। এরমধ্যে জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম দুদিনই তার দপ্তরে অনুপস্থিত। আর সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান গতকাল অফিসে এলেও আজ আসেননি বলে জানিয়েছেন তার দপ্তরের কর্মচারীরা।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব (রুটিন দায়িত্বে) ড. হাফিজ আহমেদ চৌধুরী দুদিন ধরে অফিস করছেন। তবে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার এ দুদিন অফিস করছেন না।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনও এ দুদিন অফিস করছেন। ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান গতকাল অফিসে এলেও আজকে আসেননি।
সচিবালয়ে অবস্থিত একটি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, মন্ত্রীদের সঙ্গে মিলে সচিবরা মন্ত্রণালয় চালিয়েছেন। সরকার পতনের পর মন্ত্রীদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিচ্ছেন বিক্ষুব্ধ মানুষ। এ ইস্যুতে সচিবরাও ভয়ে আছেন। এজন্য অনেকে অফিসে আসছেন না।
আরেকটি মন্ত্রণালয়ের কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সরকার পতনের পর মন্ত্রীর পদ ফাকা। অনেক সচিবও অফিস করছেন না। এ অবস্থায় মন্ত্রণালয়-বিভাগের কার্যক্রমে এক প্রকার স্থবিরতা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান




