মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভিয়েতনাম


প্রকাশিত: ১২:৪২ ৮ জুলাই ২০২৬
মানবপাচার, অবৈধ অভিবাসন ও আন্তঃদেশীয় অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ভিয়েতনাম। একই সঙ্গে দুই দেশ নিরাপত্তা সহযোগিতা, কনস্যুলার সেবা, বাণিজ্য, বিনিয়োগ এবং নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও ভিয়েতনামের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভিয়েতনামের পক্ষে নেতৃত্ব দেন দেশটির জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং।
বৈঠকে ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভিসা-সংক্রান্ত জটিলতা, অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশ পক্ষ অনিয়মিত অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে ভিয়েতনামের সহযোগিতা কামনা করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বৈধ পর্যটক, ব্যবসায়ী, কর্মজীবী এবং পারিবারিক ভিসা প্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। তিনি বলেন, নিয়মিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ আরও বাড়ানো প্রয়োজন।
মানবপাচার, মাদক চোরাচালান ও সীমান্ত অতিক্রমকারী অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতার ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। দুই দেশ এ ধরনের অপরাধ দমনে তথ্য বিনিময় ও সমন্বিত পদক্ষেপ বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ পক্ষ জানায়, দুই দেশের বাণিজ্য ইতোমধ্যে উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। ভবিষ্যতে প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট বা পিটিএ স্বাক্ষরিত হলে বাণিজ্যের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশা প্রকাশ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে কৃষিপণ্য, ওষুধ এবং অন্যান্য মানসম্মত পণ্য আমদানির বিষয়ে ভিয়েতনামের আগ্রহ বাড়ানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভিয়েতনামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আমন্ত্রণ জানানো হয়।
ভিয়েতনাম পক্ষ বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেয়। দুই দেশই আশা প্রকাশ করে, ভবিষ্যতে বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক নিরাপত্তা, বাণিজ্য ও জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আরও শক্তিশালী হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




