৫২.৮% মানুষের পছন্দের মার্কা ধানের শীষ


প্রকাশিত: ০৩:২৯ ৩১ জানুয়ারী ২০২৬
বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের সর্বশেষ জরিপে দেখা গেছে, দেশের ৪৭.৬ শতাংশ মানুষ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। একই সঙ্গে ২২.৫ শতাংশ মানুষ মনে করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী দেখতে চান ২.৭ শতাংশ, আর ২২.২ শতাংশ মানুষ এখনও নিশ্চিত নয়।
জরিপে অংশগ্রহণকারীদের ভোট সংক্রান্ত অন্যান্য দিকও ধরা হয়েছে। বিশেষ করে, কোন দল কত ভোট পেতে পারে তা জানতে চাওয়া হলে ৫২.৮ শতাংশ মানুষ বিএনপির প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। জামায়াত ও তাদের জোট ৩১ শতাংশ ভোট পেতে পারেন, আর ১৩.২ শতাংশ মানুষ তাদের ভোটের পছন্দ প্রকাশ করেননি।
গণভোটে হ্যাঁ-এর পক্ষে মত দিয়েছেন প্রায় ৬০ শতাংশ, এবং ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছেন ৯৩.৩ শতাংশ উত্তরদাতা।
জরিপের তৃতীয় রাউন্ডের ফলাফল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রকাশ করেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। এ জরিপে বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্মের সহযোগিতা নেওয়া হয়। ১৬ থেকে ২৭ জানুয়ারি দেশের ৬৪ জেলা থেকে ৫,১৪৭টি সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপ সম্পন্ন হয়েছে।
জরিপ প্রতিবেদনে বলা হয়, আগের জামায়াত বা এনসিপি সমর্থকরা, এমনকি কিছু আওয়ামী লীগের ভোটারও এখন বিএনপির দিকে ঝুঁকছেন। রাউন্ড-৩-এ বিএনপিকে সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখের হার বেড়েছে ৭.৫ শতাংশ। আগের সিদ্ধান্তহীন ভোটারদের মধ্য থেকেও বিএনপির প্রাপ্ত ভোটের অংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এছাড়া নারী ভোটারদের মধ্যে এখনও ৬৯.৭ শতাংশ এবং পুরুষদের মধ্যে ৭৭.৫ শতাংশ ভোটার নির্বাচনে অংশ নেওয়া ও ভোটের সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




