প্রবাসীর ভোটের সুযোগ!এবার প্রবাসীরাও ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে


প্রকাশিত: ০৫:২৭ ১১ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তিনি জানান, এ উদ্দেশ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ চলমান রয়েছে।
সিইসি এ তথ্যটি দিয়েছেন কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও প্রবাসীদের ভোটে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক মতবিনিময় সভায়। সভায় প্রধান অতিথি হিসেবে তিনি প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং প্রবাসীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
সভায় তিনি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের প্রস্তুতি তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদেরকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কিভাবে তারা ভোটার নিবন্ধন করবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করতে পারবেন।
প্রবাসীরা প্রধান নির্বাচন কমিশনারকে কানাডা সফরে এসে তাঁদের সঙ্গে মতবিনিময় করার জন্য ধন্যবাদ জানান এবং এ ধরনের সভা আয়োজনের জন্য কনস্যুলেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সঞ্চালক হিসেবে কনসাল জেনারেল মো. ফারুক হোসেন দায়িত্ব পালন করেন। সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। প্রবাসীরা কমিশনারের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কানাডায় বসবাসরত ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




