এক বছরে বন্ধ ৩৫৩ কারখানা, বেকার ১ লাখ ১৯ হাজার—শিল্পখাতে গভীর সংকেত


প্রকাশিত: ১০:৪০ ১৩ আগস্ট ২০২৫
দেশের প্রধান শিল্পাঞ্চল সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে গত এক বছরে মোট ৩৫৩টি কারখানা বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৪২ জন শ্রমিক। তাঁদের মধ্যে অনেকে নতুন চাকরির জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত গ্রামে ফিরে গেছেন। বন্ধ হওয়া প্রতিষ্ঠানের বড় অংশই তৈরি পোশাক, নিটওয়্যার ও টেক্সটাইল খাতের। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, মালিকরা নানা সংকটের কারণে উৎপাদন বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
শিল্পমালিকদের মতে, ব্যাংকঋণের উচ্চ সুদহার ও সুদনীতি কড়াকড়ি, কাঁচামাল আমদানিতে এলসি জটিলতা, অব্যাহত গ্যাস সংকট ও দফায় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাব, শ্রমিক অসন্তোষ এবং ধারাবাহিকভাবে মজুরি বৃদ্ধি উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে অনেক প্রতিষ্ঠান ‘শাটডাউন’-এর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
চাকরি হারানো শ্রমিকদের বড় একটি অংশ সঞ্চয় খরচ করে নতুন কাজের খোঁজে শহরে থেকে গেছেন, তবে অনেকে ভাড়া ও নিত্যপণ্যের মূল্য মেটাতে না পেরে গ্রামে ফিরে গেছেন। এতে অনেকের সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, স্বাস্থ্যসেবায় ব্যয় কমিয়ে দিতে হচ্ছে এবং দেনার ফাঁদে পড়ার ঘটনাও ঘটছে।
সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে তৈরি পোশাক, নিটওয়্যার ও টেক্সটাইল খাতে। সুতা, কেমিক্যাল, রংসহ কাঁচামালের আমদানিতে এলসি জটিলতা, গ্যাস ও বিদ্যুতের অনিশ্চয়তা, মেশিন ডাউনটাইম বৃদ্ধি এবং অর্ডার কমার কারণে এই খাতগুলোতে সংকট প্রকট। বিশেষজ্ঞদের মতে, শিল্প খাত বাঁচাতে তাৎক্ষণিকভাবে ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স, এলসি সহজীকরণ, শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, প্রযুক্তি উন্নয়ন এবং চাকরি হারানো শ্রমিকদের জন্য স্বল্পমেয়াদি আয়ের সহায়তা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি নেওয়া জরুরি।
অর্থনীতিবিদদের মতে, এই ধারা অব্যাহত থাকলে নগরাঞ্চলে বেকারত্ব আরও বাড়বে, ভোক্তা ব্যয় কমে যাবে, ব্যাংকের খেলাপি ঋণ বাড়তে পারে এবং রপ্তানি আয় হ্রাস পাবে। তাই দ্রুত ও সমন্বিত পদক্ষেপ ছাড়া এই সংকট দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




