মালয়েশিয়ার সঙ্গে পাঁচ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময় চুক্তি স্বাক্ষর


প্রকাশিত: ০১:৫৪ ১২ আগস্ট ২০২৫
বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে আজ মঙ্গলবার পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। কুয়ালালামপুরের পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা ইউনূস বর্তমানে মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফরে রয়েছেন। এদিন স্বাক্ষরিত চুক্তিগুলো উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাত, হালাল ইকোসিস্টেম, গবেষণা ও নীতি বিশ্লেষণ, এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তিনটি নোট বিনিময় চুক্তি
উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা — মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো' সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল স্বাক্ষর করেন।
কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা — মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্বাক্ষর করেন।
হালাল ইকোসিস্টেমে সহযোগিতা — মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী ড. জুলকিফলি বিন হাসান এবং বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন স্বাক্ষর করেন।
পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ)
প্রতিরক্ষা সহযোগিতা — মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো' সেরি মোহাম্মদ খালিদ বিন নরদিন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
এলএনজি ও জ্বালানি অবকাঠামোতে সহযোগিতা — মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী দাতুক সেরি আমির হামজাহ বিন আজিজান এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফওজুল কবির খান।
গবেষণা ও নীতি বিশ্লেষণ সহযোগিতা — মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস) এবং বাংলাদেশের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)।
বাণিজ্য ও সেবা খাতে সহযোগিতা — মালয়েশিয়ার মাইমস সার্ভিসেস এসডিএন. বিএইচডি. এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)।
বাণিজ্যিক চেম্বার সহযোগিতা — মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং বাংলাদেশের এফবিসিসিআই।
সূত্র: বাসস
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




