"নিজে থেকে পদত্যাগ করবো না, সরকার বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার"


প্রকাশিত: ০৩:২৯ ২৩ জুলাই ২০২৫
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো গাফিলতি হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি জানিয়েছেন, নিজের ইচ্ছায় পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই তার। তবে সরকার (প্রধান উপদেষ্টা) যদি তাকে সরে যেতে বলেন, তাহলে তিনি পদত্যাগ করবেন।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তার আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন।
গত মঙ্গলবার রাষ্ট্রীয় শোক দিবসে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে এবং পরে ভেতরে প্রবেশ করে। তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন। ঘটনার পরপরই শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে উপদেষ্টার পদে থাকা যৌক্তিক কি না— এমন প্রশ্নে সি আর আবরার বলেন, “সেটা সরকার বিবেচনা করবে। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “আমার মনে হয় রায় আপনারাই দিয়ে দিচ্ছেন। কোনো অব্যবস্থাপনা হয়নি, সেটাই বোঝাতে চেষ্টা করছি।”
শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, “এটা উচ্চতর কমিটির সিদ্ধান্ত। আমি সে সিদ্ধান্তে যুক্ত ছিলাম না। কেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা আমি জানি না। নিজের কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলেও মনে করি না।”
তিনি জোর দিয়ে বলেন, “আমাকে নিয়ে আলোচনা হয়েছে। যদি সরকার মনে করে আমার ব্যর্থতা হয়েছে, তাহলে আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে থাকার কিছু নেই।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




