টানা ভারী বর্ষণে ফেনীতে ভয়াবহ জলাবদ্ধতা, মুহুরী নদীর বাঁধে ৭ স্থানে ভাঙন!


প্রকাশিত: ০১:১৬ ৯ জুলাই ২০২৫
ফেনীতে টানা ভারী বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় (৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত) জেলায় ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর দেশের মধ্যে একদিনে সর্বোচ্চ। এই তথ্য নিশ্চিত করেছেন ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।
অতিরিক্ত বৃষ্টির ফলে শহরের এসএসকে সড়ক, রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলোসহ বিভিন্ন এলাকায় কোমরসমান পানি জমে গেছে। এতে করে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিক্ষার্থী ও চাকরিজীবীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।
এদিকে পাহাড়ি ঢল ও একটানা বৃষ্টির কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ৮ জুলাই রাত ৮টা ২০ মিনিটে মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর ফলে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে।
উপজেলাগুলোয় পানি প্রবেশ করায় মুহুরী নদীর বাঁধে সাতটি স্থানে ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ফেনী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন মজুমদার। ভাঙনের স্থানগুলোর মধ্যে রয়েছে পরশুরাম উপজেলার জঙ্গলঘোনা (দুইটি স্থান), সাহেবনগর, দেড়পাড়া ও গদানগর এলাকা।
এই পরিস্থিতিতে ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জরুরি সহায়তার প্রয়োজন হলে জেলা প্রশাসকের হেল্প ডেস্কে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




